খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

ছেংগারচর বাজারের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে বণিক সমিতি সাথে ইউএনও’র মত বিনিময়,

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ছেংগারচর বাজারের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে বণিক সমিতি সাথে ইউএনও’র মত বিনিময়,

ইসমাইল খান টিটু:-----
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজারের নিরাপত্তা জোরদার, চুরি প্রতিরোধ, যানজট নিরসন, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নিয়ে বাজারের বণিক সমিতি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছেংগারচর পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি।
বুধবার (২৮ অক্টোবর) ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নাইটগার্ড নিশ্চিত করা, সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা, ময়লা ফেলার নির্ধারিত স্থান নিশ্চিত করা, যানজট নিরসন এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।আসন্ন শীত মৌসুমে চুরির ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা বিবেচনায় নিয়ে বাজারের নিরাপত্তাব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাজারের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, ছেংগারচর পৌর বাজারের নিরাপত্তা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ী সমিতি, ব্যবসায়ী ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে সামনে শীত মৌসুম, এ সময়ে চুরি প্রতিরোধে বাজারের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা প্রয়োজন। সিসিটিভি ক্যামেরা সচল রাখা, নাইটগার্ডের মাধ্যমে নিয়মিত পাহারার ব্যবস্থা করা এবং বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানোর বিষয়ে সবাইকে উদ্যোগী হতে হবে।
বাজারে যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নির্ধারিত স্থানে ময়লা ফেলার বিষয়েও ব্যবসায়ীদের সচেতন হতে হবে। বিশেষ করে পৌর ভূমি অফিসের সামনে ময়লা ফেলবেন না। এটি একটি সরকারি অফিস, এখানে প্রতিদিন অনেক মানুষ সেবা নিতে আসেন। তাই অফিসের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব।
একটি সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ বাজার গড়ে তুলতে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, ব্যবসায়ী সমিতি ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার মাধ্যমে ছেংগারচর পৌর বাজারের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে।
মতবিনিময়ে ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর বলেন, ছেংগারচর একটি বড় বাজার। বর্তমানে বাজারের বিভিন্ন অংশ সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। তবে পুরো বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ থেকে ১২ জন নাইটগার্ড প্রয়োজন। সমিতির নিজস্ব তহবিলে এতজন নিরাপত্তাকর্মীর বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই। এ ছাড়া বাজারের নিরাপত্তায় ব্যবহৃত সোলার প্যানেলও নষ্ট রয়েছে বলে তিনি জানান। তিনি বাজারের নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্করের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া, সমিতির সাবেক সভাপতি শাহ আলম প্রধান, ব্যবসায়ী শরিফ দর্জি, সাইফুল দর্জি, রাসেল দর্জি, মঞ্জুর আলম, আবু তাহের সুমন, জিয়াউর রহমান প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন  বণিক সমিতির সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতী, গিয়াস উদ্দিন, বণিক সমিতির সহ সভাপতি মিন্টু মিয়া, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য জুয়েল, আলা উদ্দিন, রহমত উল্লাহ প্রমুখ। 
ছবি ক্যাপশন:মতলব উত্তরে ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের সঙ্গে  মতবিনিময় করছেন ইউএনও মাহমুদা কুলসুম মনি।

আপনার মতামত লিখুন

ছেংগারচর বাজারের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে বণিক সমিতি সাথে ইউএনও’র মত বিনিময়,
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ছেংগারচর বাজারের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে বণিক সমিতি সাথে ইউএনও’র মত বিনিময়,

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন