খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের উপস্থিতি কম, হতাশ কেন্দ্রীয় নেতা শাওন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের উপস্থিতি কম, হতাশ কেন্দ্রীয় নেতা শাওন

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি কম থাকায় হতাশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। এ সময় ব্যক্তিপূজা বাদ দিয়ে সংগঠনের আদর্শ ও চর্চাকে গুরুত্ব দিয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন সরকার শাওন।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় উপজেলা যুবদল ও ছেংগারচর পৌর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দিন সরকার শাওন বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় -এই আদর্শ বুকে ধারণ করেই আমরা রাজনীতি করি। তাই মতলব উত্তর উপজেলায় ব্যক্তির নয়, সংগঠনের চর্চা করতে হবে। ব্যক্তিপূজা না করে দলের আদর্শ ধারণ করতে হবে। সংগঠন শক্তিশালী হলে দলও শক্তিশালী হবে। ব্যক্তি আজ আছেন, কাল নাও থাকতে পারেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ অপপ্রচার চালালে কিংবা নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়ালে তার দায়ভার দল নেবে না।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি কম দেখে হতাশা প্রকাশ করে শাওন বলেন, এখন আমাদের দল ক্ষমতায়। কিন্তু আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে আমরা হতাশ হয়েছি। মতলব উত্তরকে বিএনপির ঘাঁটি হিসেবে জানি, নিজেও দেখেছি। অথচ দল ক্ষমতায় থাকা অবস্থায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের এই উপস্থিতি দেখে হতাশ হয়েছি।

দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়ে তিনি বলেন, এলাকার সংসদ সদস্য ও দলের নীতিনির্ধারকদের উচিত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা। অতীতে যারা রাজপথে সক্রিয় ছিলেন, আগামী দিনেও তাদের গুরুত্ব দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে বিএনপি সরকার গঠন করেছে। তবে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, অভ্যন্তরীণ দ্বিধাদ্বন্দ্ব ভুলে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতাকর্মীদের অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে জেলা যুবদল তাদের মূল্যায়নের চেষ্টা করবে। এ সময় তিনিও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি কম থাকায় হতাশা প্রকাশ করেন।

মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমেদ সরকার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গণিত দফাদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, মামুন সরকার ও মুরাদ বেপারী, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ ব্যাপারী, সদস্যসচিব আলম সরকার, ছাত্রদলের আহবায় ক শাকিল খান, সদস্য সচিব  ফরহাদ হোসেন আবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংবাদিক সম্পাদক পলাশ সরকার, গজরা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক শাহ আলম লস্কর সহ বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের উপস্থিতি কম, হতাশ কেন্দ্রীয় নেতা শাওন
0:00 0:00
1.0x
খবরের দর্পন

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের উপস্থিতি কম, হতাশ কেন্দ্রীয় নেতা শাওন

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন