খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মতলব উত্তরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৪ পরিবার পেল আর্থিক সহায়তা

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মতলব উত্তরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৪ পরিবার পেল আর্থিক সহায়তা

ইসমাইল খান টিটু:-----

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৫৪টি পরিবারের মাঝে মোট ৪ লাখ ৬ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) উইমেন চ্যাপ্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন।

উপসহকারী প্রকৌশলী সালাউদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গণি তপাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, মতলব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জয়নাল পাটোয়ারী পিনু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সংকট মোকাবিলা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বরাদ্দ করা অর্থের চেক বিতরণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ক্ষতিগ্রস্ত ৫৪টি পরিবারের মধ্যে চেক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

মতলব উত্তরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৪ পরিবার পেল আর্থিক সহায়তা
0:00 0:00
1.0x
খবরের দর্পন

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


মতলব উত্তরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৪ পরিবার পেল আর্থিক সহায়তা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:-----

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৫৪টি পরিবারের মাঝে মোট ৪ লাখ ৬ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) উইমেন চ্যাপ্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন।

উপসহকারী প্রকৌশলী সালাউদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গণি তপাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, মতলব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জয়নাল পাটোয়ারী পিনু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সংকট মোকাবিলা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বরাদ্দ করা অর্থের চেক বিতরণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ক্ষতিগ্রস্ত ৫৪টি পরিবারের মধ্যে চেক বিতরণ করা হয়।


খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন