ইসমাইল খান টিটু:---
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্কর।
২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি যুবদলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং গজরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা জানান। একই সঙ্গে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নম্বর সহসভাপতি জিয়াউর রহমান জিয়াসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দকে প্রতিষ্ঠাবার্ষিকীর অভিনন্দন জানান।
শাহ আলম লস্কর বলেন, যুবসমাজ হচ্ছে একটি দেশের উন্নয়ন, অগ্রগতি ও পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি। দেশপ্রেম, সততা, ন্যায়বিচার ও মানুষের কল্যাণের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবসমাজকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, গজরা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান। আগামী দিনে জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে গজরা ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
উল্লেখ্য, শাহ আলম লস্কর মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, জাতীয় মানবাধিকার সমিতির মতলব উত্তর শাখার সহসভাপতি এবং রাজুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইবারের সাবেক সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন