ইসমাইল খান টিটু:-------
,চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজার সার্বিক খোঁজখবর নেন, আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং পূজার আয়োজক ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করেন।
বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজার আয়োজকেরা জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়াকে ফুল দিয়ে বরণ করে নেন। মতবিনিময়কালে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।
জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া বলেন, আমরা দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম একসঙ্গে মিলেমিশে বসবাস করে আসছি। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাই। বাংলাদেশের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে চমৎকার সম্পর্ক রয়েছে, ইনশাআল্লাহ, ভবিষ্যতেও তা অটুট থাকবে।
তিনি আরও বলেন, আমি বাগানবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি। জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে হিন্দু-মুসলিমসহ সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের সমান গুরুত্ব নিশ্চিত করে ইউনিয়নের উন্নয়নে কাজ করব। পাশাপাশি মাদক, ইভটিজিং ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে চাই।
দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও মতবিনিময়ের মধ্য দিয়ে জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন