লিয়াকত হোসেন, মতলব উত্তর প্রতিনিধি:-----
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন ডাকাতি মামলার তিনটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং ডাকাতি মামলার সন্দেহভাজন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের প্রথম পর্যায়ে মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খালপাড় এলাকার দুর্গাপুর প্রধানিয়া বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নিজ বসতঘর থেকে মোহাম্মদ আলী প্রধান (৪৫) নামে এক ব্যক্তিকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত বাহার আলী প্রধান ও কমলা বেগমের ছেলে।
অন্যদিকে, একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর ঋষিপাড়া-সংলগ্ন কুদ্দুস চেয়ারম্যানের ইটভাটার সামনে বকুলগাছতলা এলাকায় বেড়িবাঁধের পাকা সড়কে অভিযান চালিয়ে মুক্তার হোসেন (৪২) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি মতলব উত্তর উপজেলার ১৪ নম্বর সুলতানাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর তাতুয়া গ্রামের আবুল হোসেন ও শাহানারা বেগমের ছেলে।
অভিযানে মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেন, মো. আবদুর রহিম, মো. মিজানুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল হোসেন, মিলন শেখসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মাদক নির্মূল ও অপরাধ দমনে মতলব উত্তর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন