খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মৃত সাংবাদিক পুলক চ্যাটার্জীর পরিবারের পাশে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মৃত সাংবাদিক পুলক চ্যাটার্জীর পরিবারের পাশে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস

নিজস্ব প্রতিবেদক:---

প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। আজ সকালে তিনি মরহুমের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, সাংবাদিক পুলক চ্যাটার্জী ছিলেন একজন নির্ভীক ও সমাজসচেতন কলমসৈনিক। তাঁর অকাল প্রয়াণ গণমাধ্যম জগতের পাশাপাশি আমাদের সবার জন্যই অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি সবসময় এই পরিবারের পাশে থাকবে। পরিবারের যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

সাক্ষাৎকালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মহাসিনুল ইসলাম হাবুলসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরাও প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মতামত লিখুন

মৃত সাংবাদিক পুলক চ্যাটার্জীর পরিবারের পাশে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস
0:00 0:00
1.0x
খবরের দর্পন

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মৃত সাংবাদিক পুলক চ্যাটার্জীর পরিবারের পাশে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক:---

প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। আজ সকালে তিনি মরহুমের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, সাংবাদিক পুলক চ্যাটার্জী ছিলেন একজন নির্ভীক ও সমাজসচেতন কলমসৈনিক। তাঁর অকাল প্রয়াণ গণমাধ্যম জগতের পাশাপাশি আমাদের সবার জন্যই অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি সবসময় এই পরিবারের পাশে থাকবে। পরিবারের যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

সাক্ষাৎকালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মহাসিনুল ইসলাম হাবুলসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরাও প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন