খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০ সেপ্টেম্বর ২০২৬: সাতক্ষীরা-৪ (শ্যামনগর–কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে একটি কক্ষে ফ্যানের সঙ্গে মরিয়ম খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। 

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। মরদেহ উদ্ধারের আগে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য সিআইডির ফরেনসিক টিমকে ডাকা হয়েছে। এরপর আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
0:00 0:00
1.0x
খবরের দর্পন

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২০ সেপ্টেম্বর ২০২৬: সাতক্ষীরা-৪ (শ্যামনগর–কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে একটি কক্ষে ফ্যানের সঙ্গে মরিয়ম খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। 

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। মরদেহ উদ্ধারের আগে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য সিআইডির ফরেনসিক টিমকে ডাকা হয়েছে। এরপর আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন