ইসমাইল খান টিটু:-----
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন সৌদি আরবপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইউসুফ আলী। তিনি পানিশ্বর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।
চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আলী বলেন, দীর্ঘদিন ধরে তিনি প্রবাসে ব্যবসার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছেন। এলাকার মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণায় তিনি আসন্ন ইউপি নির্বাচনে পানিশ্বর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, আগামী ইউপি নির্বাচনে আমি নিজেকে পানিশ্বর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করছি। আমি নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি গ্রামের ছেলে-মেয়েদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেব। শিক্ষার পরিবেশ আরও উন্নত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ করব।
ইউসুফ আলী আরও বলেন, আমার প্রধান লক্ষ্য হবে একটি শিক্ষাবান্ধব, মাদকমুক্ত ও শান্তিপূর্ণ পানিশ্বর ইউনিয়ন গড়ে তোলা। ইউনিয়নের প্রতিটি গ্রাম ও ওয়ার্ডের মানুষের সমস্যা শুনে তা সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করব। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, “চেয়ারম্যান হওয়া আমার কাছে কোনো পদ বা সম্মানের বিষয় নয়; এটি মানুষের সেবা করার একটি সুযোগ। নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে পানিশ্বর ইউনিয়নের সকল মানুষের জন্য কাজ করতে চাই।
আসন্ন নির্বাচনে তিনি পানিশ্বর ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করে বলেন, জনগণের আস্থা ও সহযোগিতা পেলে তিনি একটি সুন্দর, আধুনিক, শিক্ষাবান্ধব ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন