খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মতলব উত্তরে ৮১০ গ্রাম গাঁজা ও ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মতলব উত্তরে ৮১০ গ্রাম গাঁজা ও ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মতলব উত্তর প্রতিনিধি:------

 চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮১০ গ্রাম গাঁজা ও ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাদ্দাম হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) মতলব উত্তর থানাধীন বেলতলী লঞ্চঘাট সংলগ্ন চিতা খোলার পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোঃ সাদ্দাম হোসেন মতলব উত্তর উপজেলার রায়েরকান্দি বাজুইয়া বাড়ির বাসিন্দা। তার পিতা জয়নাল আবেদীন এবং মাতা হোসনেয়ারা বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) সাদেকুর রহমান, এএসআই (নিরস্ত্র) মোঃ মোশারফ হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় সাদ্দাম হোসেনের কাছ থেকে ৮১০ গ্রাম গাঁজা ও ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে মতলব উত্তর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মতলব উত্তর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

মতলব উত্তরে ৮১০ গ্রাম গাঁজা ও ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
0:00 0:00
1.0x
খবরের দর্পন

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মতলব উত্তরে ৮১০ গ্রাম গাঁজা ও ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মতলব উত্তর প্রতিনিধি:------

 চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮১০ গ্রাম গাঁজা ও ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাদ্দাম হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) মতলব উত্তর থানাধীন বেলতলী লঞ্চঘাট সংলগ্ন চিতা খোলার পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোঃ সাদ্দাম হোসেন মতলব উত্তর উপজেলার রায়েরকান্দি বাজুইয়া বাড়ির বাসিন্দা। তার পিতা জয়নাল আবেদীন এবং মাতা হোসনেয়ারা বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) সাদেকুর রহমান, এএসআই (নিরস্ত্র) মোঃ মোশারফ হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় সাদ্দাম হোসেনের কাছ থেকে ৮১০ গ্রাম গাঁজা ও ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে মতলব উত্তর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মতলব উত্তর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন