নিজস্ব প্রতিনিধি:--------
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সাত ধাপে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৮০টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচনের ধাপ ও সম্ভাব্য সময়সূচির বিষয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঘোষিত পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে আগামী ১২ নভেম্বর ৮০টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
পরবর্তী ধাপে চতুর্থ পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি। পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি এবং ষষ্ঠ ধাপে নির্বাচন হবে ২২ এপ্রিল।
সবশেষে সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ মে। পর্যায়ক্রমে নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন নির্বাচনী কার্যক্রম শেষ করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।
ইসি জানিয়েছে, ধাপে ধাপে নির্বাচন আয়োজনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নির্বাচনী ব্যবস্থাপনা, ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে সুবিধা হবে। একই সঙ্গে প্রতিটি ধাপে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন