খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মতলব উত্তরে ৩ শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মতলব উত্তরে ৩ শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা

মতলব উত্তর প্রতিনিধি:-------

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আওতাধীন এলাকায় পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছেংগারচর পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (এ, আই) মো. ওয়ালী উল্লাহ সরকার, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রানি স্বাস্থ্য) পলাশ কুমার দাস'সহ প্রাণিসম্পদ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, ছেংগারচর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫দিনে তিন শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হবে। এর মাধ্যমে পথ কুকুরের মধ্যে জলাতঙ্কের সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষ ও প্রাণীর মধ্যে রোগটি ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতী রোগ। পথ কুকুরের মাধ্যমে এ রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই পথ কুকুরকে টিকার আওতায় আনার মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। ছেংগারচর পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্ধারিত সংখ্যক পথ কুকুরকে টিকা দেওয়ার কার্যক্রম পরিচালনা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছেংগারচর পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, পথ কুকুরের মাধ্যমে জলাতঙ্কসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি প্রাণীর কল্যাণ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এ ধরনের টিকাদান কর্মসূচির মাধ্যমে জলাতঙ্কের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

মতলব উত্তরে ৩ শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা
0:00 0:00
1.0x
খবরের দর্পন

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মতলব উত্তরে ৩ শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মতলব উত্তর প্রতিনিধি:-------

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আওতাধীন এলাকায় পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছেংগারচর পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (এ, আই) মো. ওয়ালী উল্লাহ সরকার, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রানি স্বাস্থ্য) পলাশ কুমার দাস'সহ প্রাণিসম্পদ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, ছেংগারচর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫দিনে তিন শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হবে। এর মাধ্যমে পথ কুকুরের মধ্যে জলাতঙ্কের সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষ ও প্রাণীর মধ্যে রোগটি ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতী রোগ। পথ কুকুরের মাধ্যমে এ রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই পথ কুকুরকে টিকার আওতায় আনার মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। ছেংগারচর পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্ধারিত সংখ্যক পথ কুকুরকে টিকা দেওয়ার কার্যক্রম পরিচালনা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছেংগারচর পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, পথ কুকুরের মাধ্যমে জলাতঙ্কসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি প্রাণীর কল্যাণ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এ ধরনের টিকাদান কর্মসূচির মাধ্যমে জলাতঙ্কের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন