খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মতলব উত্তর প্রতিনিধি:------

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাজিব (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) পুলিশ সুপার, চাঁদপুর মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানায়, মতলব উত্তর থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) সাদেকুর রহমান ও এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান-০৩ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ষাটনল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ষাটনল গ্রামের বেপারী বাড়িতে মোঃ রাজিবের বসতঘরে অভিযান চালিয়ে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং রাজিবকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ রাজিব ষাটনল বেপারী বাড়ির মোঃ হান্নান বেপারীর ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মতলব উত্তর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
0:00 0:00
1.0x
খবরের দর্পন

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মতলব উত্তর প্রতিনিধি:------

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাজিব (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) পুলিশ সুপার, চাঁদপুর মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানায়, মতলব উত্তর থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) সাদেকুর রহমান ও এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান-০৩ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ষাটনল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ষাটনল গ্রামের বেপারী বাড়িতে মোঃ রাজিবের বসতঘরে অভিযান চালিয়ে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং রাজিবকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ রাজিব ষাটনল বেপারী বাড়ির মোঃ হান্নান বেপারীর ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মতলব উত্তর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন