মতলব উত্তর প্রতিনিধি:-------
মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ রাসেল জমাদ্দার।
তিনি বলেন, আমাকে গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের সহ-সভাপতির দায়িত্ব দেওয়ায় সংগঠনের সম্মানিত সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি শুধু একটি পদ নয়, বরং সমাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
মোঃ রাসেল জমাদ্দার বলেন, মাদক একটি পরিবার, একটি সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে এবং তাদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
তিনি আরও বলেন, গজরা ইউনিয়নকে মাদকমুক্ত করতে কোনো ধরনের আপস করা হবে না। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
মোঃ রাসেল জমাদ্দার গজরা ইউনিয়নের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের অঙ্গীকার মাদকমুক্ত প্রতিটি পরিবার। একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
সবশেষে তিনি গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং মাদকমুক্ত গজরা ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন