রিপোর্ট, সুফি আহমেদ রনি খান-----
মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের ২নং উপদেষ্টা নির্বাচিত হওয়ায় সংগঠনের সকল সদস্য ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব শাহ আলম লস্কর।
তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক অভিশাপ। মাদকের কারণে শুধু একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় না, ধ্বংস হয়ে যায় একটি পরিবার, নষ্ট হয় তরুণ প্রজন্মের ভবিষ্যৎ। তাই মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শাহ আলম লস্কর বলেন, গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের ২নং উপদেষ্টা হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এটি আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্বও। আমাকে এই দায়িত্বের জন্য নির্বাচিত করায় সংগঠনের সকল নেতৃবৃন্দ, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ, মাদকমুক্ত সমাজ গঠনে আমি আমার সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা করে যাব।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে নিয়মিত সভা-সমাবেশ, সচেতনতামূলক প্রচারণা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ড বাড়াতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো ব্যক্তি মাদকের সঙ্গে জড়িয়ে পড়লে তাকে ঘৃণা না করে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগও নিতে হবে।
শাহ আলম লস্কর অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের প্রতি আরও বেশি নজর দিতে হবে। তারা কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং কী ধরনের কর্মকাণ্ডে জড়িত হচ্ছে এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে মাদক প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শাহ আলম লস্কর বলেন, আমরা যদি সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করি এবং আমাদের তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে পারি, তাহলে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। গজরা ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক প্রতিরোধ পরিষদের যেকোনো ভালো উদ্যোগে আমি পাশে থাকব।
শাহ আলম লস্কর গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রমের সফলতা কামনা করেন। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে এলাকার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন