খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেফতার

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেফতার

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:--------

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ৬ আসামিকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ। এ সময় একজনের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মতলব উত্তর থানা এলাকায় একাধিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে মতলব উত্তর থানাধীন কলাকান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শোভা চেয়ারম্যানের বাড়ির পাশে মনিরের তেলের দোকানের সামনে সড়কে অভিযান পরিচালনা করে সাকিব বেপারী (১৮)-কে গ্রেফতার করা হয়। তিনি পশ্চিম হানিরপাড় বেপারী বাড়ির মাঈনউদ্দিন বেপারীর ছেলে। তার কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া মতলব উত্তর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে এবং গ্রেফতারি পরোয়ানামূলে গ্রেফতার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মতলব উত্তর উপজেলাকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেফতার
0:00 0:00
1.0x
খবরের দর্পন

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:--------

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ৬ আসামিকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ। এ সময় একজনের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মতলব উত্তর থানা এলাকায় একাধিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে মতলব উত্তর থানাধীন কলাকান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শোভা চেয়ারম্যানের বাড়ির পাশে মনিরের তেলের দোকানের সামনে সড়কে অভিযান পরিচালনা করে সাকিব বেপারী (১৮)-কে গ্রেফতার করা হয়। তিনি পশ্চিম হানিরপাড় বেপারী বাড়ির মাঈনউদ্দিন বেপারীর ছেলে। তার কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া মতলব উত্তর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে এবং গ্রেফতারি পরোয়ানামূলে গ্রেফতার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মতলব উত্তর উপজেলাকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন