ইসমাইল খান টিটু, সৌদি আরব তাবুক প্রতিনিধি:-----
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের তাবুকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাত ১১টায় তাবুকের একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তাবুক প্রাদেশিক বিএনপির সহ-সভাপতি জাবেদ মৃধা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাবুক প্রাদেশিক বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল মৃধা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে প্রবাসে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
তাবুক প্রাদেশিক শ্রমিক দলের সভাপতি মোঃ সাজু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন তাবুক প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারী। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের বিষয় নয়; এটি দলের আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারকে নতুন করে স্মরণ করার দিন। তিনি প্রবাসী নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাবুক বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক এম এ রহিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের দুলাল, তারেক পরিষদের সাধারণ সম্পাদক আবুল খায়ের, মোরুজ আমির শাখা বিএনপির সভাপতি হাফেজ আব্দুল আজিজ এবং আবুসাবা শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ রনি মিয়া, তারেক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল ফকির, সানাইয়া শাখা বিএনপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ জিন্নাহ, আবুসাবা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাফ হোসেন, বিএনপি নেতা আলমসহ আরও অনেকে।
আলোচনা সভায় তাবুক প্রাদেশিক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন