খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

সুলতানাবাদকে মাদক-সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার জাহাঙ্গীর আলম মামুনের

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুলতানাবাদকে মাদক-সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার জাহাঙ্গীর আলম মামুনের

রিপোর্ট,ইসমাইল খান টিটু:-----

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম মামুন ইউনিয়নবাসীর প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁর নির্বাচনী প্রচারণা অনেক আগেই শুরু করেছেন। একই সঙ্গে তিনি ইউনিয়নের সর্বস্তরের নারী-পুরুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

নির্বাচনী প্রচারণাকালে জাহাঙ্গীর আলম মামুন বলেন, আসন্ন ইউপি নির্বাচনে সুলতানাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে সর্বাত্মকভাবে সমর্থন করলে আমি ইউনিয়নের প্রতিটি গ্রামে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেব। যুবসমাজকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সুলতানাবাদ ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

জাহাঙ্গীর আলম মামুন বলেন, আপনারা যদি আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে প্রতিটি ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য এবং প্রতিটি গ্রামের মুরুব্বিদের সমন্বয়ে এলাকার উন্নয়নমূলক সব কর্মকাণ্ড পরিচালনা করব। জনগণের মতামত ও পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউনিয়নের প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করব।

জাহাঙ্গীর আলম মামুন আরও বলেন, আমি একবারের জন্য আমাকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত করে আপনাদের সেবা করার এবং আমার দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের সুযোগ চাই। আপনাদের প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে। আমি বিশ্বাস করি, সুলতানাবাদ ইউনিয়নের জনগণ উন্নয়ন, শান্তি, শিক্ষা ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার স্বার্থে আমাকে সমর্থন করবেন।

তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, যুবসমাজকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

সবশেষে সুলতানাবাদ ইউনিয়নের সর্বস্তরের নারী-পুরুষ, তরুণ সমাজ, বয়োজ্যেষ্ঠ ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন।

আপনার মতামত লিখুন

সুলতানাবাদকে মাদক-সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার জাহাঙ্গীর আলম মামুনের
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

সুলতানাবাদকে মাদক-সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার জাহাঙ্গীর আলম মামুনের

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

রিপোর্ট,ইসমাইল খান টিটু:-----

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম মামুন ইউনিয়নবাসীর প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁর নির্বাচনী প্রচারণা অনেক আগেই শুরু করেছেন। একই সঙ্গে তিনি ইউনিয়নের সর্বস্তরের নারী-পুরুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

নির্বাচনী প্রচারণাকালে জাহাঙ্গীর আলম মামুন বলেন, আসন্ন ইউপি নির্বাচনে সুলতানাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে সর্বাত্মকভাবে সমর্থন করলে আমি ইউনিয়নের প্রতিটি গ্রামে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেব। যুবসমাজকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সুলতানাবাদ ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

জাহাঙ্গীর আলম মামুন বলেন, আপনারা যদি আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে প্রতিটি ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য এবং প্রতিটি গ্রামের মুরুব্বিদের সমন্বয়ে এলাকার উন্নয়নমূলক সব কর্মকাণ্ড পরিচালনা করব। জনগণের মতামত ও পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউনিয়নের প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করব।

জাহাঙ্গীর আলম মামুন আরও বলেন, আমি একবারের জন্য আমাকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত করে আপনাদের সেবা করার এবং আমার দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের সুযোগ চাই। আপনাদের প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে। আমি বিশ্বাস করি, সুলতানাবাদ ইউনিয়নের জনগণ উন্নয়ন, শান্তি, শিক্ষা ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার স্বার্থে আমাকে সমর্থন করবেন।

তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, যুবসমাজকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

সবশেষে সুলতানাবাদ ইউনিয়নের সর্বস্তরের নারী-পুরুষ, তরুণ সমাজ, বয়োজ্যেষ্ঠ ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন