খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

চাঁদপুর জেলা যুবদলের সাবেক সদস্য বশির আহমেদ মোল্লার পিতার ইন্তেকাল, শুক্রবার জানাজা

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চাঁদপুর জেলা যুবদলের সাবেক সদস্য বশির আহমেদ মোল্লার পিতার ইন্তেকাল, শুক্রবার জানাজা

ইসমাইল খান টিটু:--- চাঁদপুর জেলা যুবদলের সাবেক সদস্য মো. বশির আহমেদ মোল্লার পিতা এবং মতলব উত্তর উপজেলার পুটিয়ারপাড় মোল্লাবাড়ির সম্মানিত বাসিন্দা মো. মোবারক মোল্লা (৬৬) বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে তিনি ইন্তেকাল করলে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ মরহুমের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি একজন সজ্জন, ধর্মপরায়ণ ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর আন্তরিকতা, সদাচরণ ও মানবিক গুণাবলীর জন্য তিনি সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সম্মানিত ছিলেন।

পারিবারিক সূত্র আরও জানায়, মরহুমের জানাজার নামাজ আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর মোল্লাবাড়ি মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মরহুমের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মহান আল্লাহ তাআলার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউস নসিব কামনা করেন।

আপনার মতামত লিখুন

চাঁদপুর জেলা যুবদলের সাবেক সদস্য বশির আহমেদ মোল্লার পিতার ইন্তেকাল, শুক্রবার জানাজা
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

চাঁদপুর জেলা যুবদলের সাবেক সদস্য বশির আহমেদ মোল্লার পিতার ইন্তেকাল, শুক্রবার জানাজা

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:--- চাঁদপুর জেলা যুবদলের সাবেক সদস্য মো. বশির আহমেদ মোল্লার পিতা এবং মতলব উত্তর উপজেলার পুটিয়ারপাড় মোল্লাবাড়ির সম্মানিত বাসিন্দা মো. মোবারক মোল্লা (৬৬) বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে তিনি ইন্তেকাল করলে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ মরহুমের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি একজন সজ্জন, ধর্মপরায়ণ ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর আন্তরিকতা, সদাচরণ ও মানবিক গুণাবলীর জন্য তিনি সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সম্মানিত ছিলেন।

পারিবারিক সূত্র আরও জানায়, মরহুমের জানাজার নামাজ আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর মোল্লাবাড়ি মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মরহুমের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মহান আল্লাহ তাআলার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউস নসিব কামনা করেন।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন