খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

আদালতে মামলা পরিচালনার সময় অসুস্থ হয়ে প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মোঃ রুহুল আমিনের মৃত্যু

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আদালতে মামলা পরিচালনার সময় অসুস্থ হয়ে প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মোঃ রুহুল আমিনের মৃত্যু

ইসমাইল খান টিটু:------
চাঁদপুরে আদালতে মামলা পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মো. রুহুল আমিন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘ প্রায় ৫৪ বছর তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চাঁদপুর আদালতে একটি মামলা পরিচালনার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অ্যাডভোকেট রুহুল আমিনের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে। পেশাগত কারণে তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় বসবাস করতেন।
আইন পেশার পাশাপাশি তিনি রাজনীতিতেও ছিলেন সক্রিয়। অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও সফলতার সঙ্গে পালন করেছেন।
পারিবারিক সূত্র জানায়, তাঁর একমাত্র ছেলে সুমন বর্তমানে জাপানে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে। ততক্ষণ পর্যন্ত মরদেহ চাঁদপুর বেগম মসজিদের মর্গে সংরক্ষণ করা হবে। পরে জানাজা শেষে চাঁদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে চাঁদপুরের আইন অঙ্গন ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

আদালতে মামলা পরিচালনার সময় অসুস্থ হয়ে প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মোঃ রুহুল আমিনের মৃত্যু
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

আদালতে মামলা পরিচালনার সময় অসুস্থ হয়ে প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মোঃ রুহুল আমিনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:------
চাঁদপুরে আদালতে মামলা পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মো. রুহুল আমিন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘ প্রায় ৫৪ বছর তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চাঁদপুর আদালতে একটি মামলা পরিচালনার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অ্যাডভোকেট রুহুল আমিনের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে। পেশাগত কারণে তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় বসবাস করতেন।
আইন পেশার পাশাপাশি তিনি রাজনীতিতেও ছিলেন সক্রিয়। অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও সফলতার সঙ্গে পালন করেছেন।
পারিবারিক সূত্র জানায়, তাঁর একমাত্র ছেলে সুমন বর্তমানে জাপানে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে। ততক্ষণ পর্যন্ত মরদেহ চাঁদপুর বেগম মসজিদের মর্গে সংরক্ষণ করা হবে। পরে জানাজা শেষে চাঁদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে চাঁদপুরের আইন অঙ্গন ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন