খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

আধুনিক, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত বাগানবাড়ী ইউনিয়ন গড়ার প্রত্যয় মহসিন ভূঁইয়ার

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আধুনিক, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত বাগানবাড়ী ইউনিয়ন গড়ার প্রত্যয় মহসিন ভূঁইয়ার

ইসমাইল খান টিটু:-----------

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম (মহসিন) ভূঁইয়া উন্নয়নমুখী নানা প্রতিশ্রুতি তুলে ধরে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে বাগানবাড়ী ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।

মহসিন ভূঁইয়া বলেন, একটি এলাকার উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও সুশাসন। তাই তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে উদ্যোগ গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, তাঁর লক্ষ্য বাগানবাড়ী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, বাল্যবিবাহমুক্ত, দুর্নীতিমুক্ত এবং একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

তিনি বলেন, মহান আল্লাহ যদি তাঁকে জনগণের সেবা করার সুযোগ দেন, তাহলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যদের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। কোনো উন্নয়ন কাজ এককভাবে নয়, বরং স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতেই বাস্তবায়ন করা হবে, যাতে উন্নয়নের সুফল ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়।

নারী উন্নয়নের বিষয়ে তিনি বলেন, মহিলা ইউপি সদস্যদের সঙ্গে সমন্বয় করে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একজন জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়নের প্রতিটি পরিবারের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করবেন এবং অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করবেন।

জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া আরও বলেন, ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করা হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

সবশেষে বাগানবাড়ী ইউনিয়নবাসীর উদ্দেশে মহসিন ভূঁইয়া বলেন, আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই যে জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করা যায়। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই হবে আমার সবচেয়ে বড় শক্তি।

তিনি বাগানবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন এবং একটি সুন্দর, উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ বাগানবাড়ী ইউনিয়ন গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

আধুনিক, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত বাগানবাড়ী ইউনিয়ন গড়ার প্রত্যয় মহসিন ভূঁইয়ার
0:00 0:00
1.0x
খবরের দর্পন

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

আধুনিক, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত বাগানবাড়ী ইউনিয়ন গড়ার প্রত্যয় মহসিন ভূঁইয়ার

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:-----------

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম (মহসিন) ভূঁইয়া উন্নয়নমুখী নানা প্রতিশ্রুতি তুলে ধরে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে বাগানবাড়ী ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।

মহসিন ভূঁইয়া বলেন, একটি এলাকার উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও সুশাসন। তাই তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে উদ্যোগ গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, তাঁর লক্ষ্য বাগানবাড়ী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, বাল্যবিবাহমুক্ত, দুর্নীতিমুক্ত এবং একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

তিনি বলেন, মহান আল্লাহ যদি তাঁকে জনগণের সেবা করার সুযোগ দেন, তাহলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যদের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। কোনো উন্নয়ন কাজ এককভাবে নয়, বরং স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতেই বাস্তবায়ন করা হবে, যাতে উন্নয়নের সুফল ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়।

নারী উন্নয়নের বিষয়ে তিনি বলেন, মহিলা ইউপি সদস্যদের সঙ্গে সমন্বয় করে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একজন জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়নের প্রতিটি পরিবারের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করবেন এবং অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করবেন।

জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া আরও বলেন, ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করা হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

সবশেষে বাগানবাড়ী ইউনিয়নবাসীর উদ্দেশে মহসিন ভূঁইয়া বলেন, আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই যে জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করা যায়। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই হবে আমার সবচেয়ে বড় শক্তি।

তিনি বাগানবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন এবং একটি সুন্দর, উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ বাগানবাড়ী ইউনিয়ন গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন