খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

ধনাগোদা রিভারভিউ ভাসমান রিসোর্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা; স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ধনাগোদা রিভারভিউ ভাসমান রিসোর্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা; স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, মতলব উত্তর (চাঁদপুর):

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর ওপর নির্মিত 'ধনাগোদা রিভারভিউ ভাসমান রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁ'-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে হোটেল ও রেস্তোরাঁ পরিচালনার জন্য প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং নদীর ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে রিসোর্টটির সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় আইনগত অনুমোদন ছাড়া নদীর ওপর এ ধরনের স্থাপনা নির্মাণ জননিরাপত্তা ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যা। তিনি জানান, সরকারি বিধি-বিধান অমান্য করে পরিচালিত কোনো অবৈধ স্থাপনা বা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থ ও আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ অভিযানে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের পর রিসোর্টটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং মালিকপক্ষকে ভবিষ্যতে আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

ধনাগোদা রিভারভিউ ভাসমান রিসোর্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা; স্থায়ীভাবে বন্ধ ঘোষণা
0:00 0:00
1.0x
খবরের দর্পন

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ধনাগোদা রিভারভিউ ভাসমান রিসোর্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা; স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, মতলব উত্তর (চাঁদপুর):

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর ওপর নির্মিত 'ধনাগোদা রিভারভিউ ভাসমান রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁ'-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে হোটেল ও রেস্তোরাঁ পরিচালনার জন্য প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং নদীর ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে রিসোর্টটির সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় আইনগত অনুমোদন ছাড়া নদীর ওপর এ ধরনের স্থাপনা নির্মাণ জননিরাপত্তা ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যা। তিনি জানান, সরকারি বিধি-বিধান অমান্য করে পরিচালিত কোনো অবৈধ স্থাপনা বা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থ ও আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ অভিযানে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের পর রিসোর্টটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং মালিকপক্ষকে ভবিষ্যতে আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন