খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধানে এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে সর্বদা সচেষ্ট রয়েছে সরকার -- ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধানে এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে সর্বদা সচেষ্ট রয়েছে সরকার  -- ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

ইসমাইল খান টিটু:------

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এবং শিশুদের ভবিষ্যৎ ভিত গড়ার মূল কারিগর হলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। বর্তমান সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষকদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে সর্বদা সচেষ্ট রয়েছে। 

শনিবার (১লা আগস্ট) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়ন আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

ড. মোহাম্মদ জালাল উদ্দিন আগামী প্রজন্মের উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সংসদ সদস্য ডঃ জালাল উদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে এবং শিক্ষকদের পেশাগত মান ও মর্যাদা রক্ষায় এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং তাদের সুযোগ-সুবিধা বা সমস্যার সমাধান নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার গুণগত মান বাড়িয়ে একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। স্থানীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষার প্রসার ও শিক্ষকদের অধিকার রক্ষায় সংসদ সদস্যের এ ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য শিক্ষকদের অনুপ্রাণিত করবে।

উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, শিক্ষক তফুরা ইয়াছমিন, আব্দুল বাতেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু।

আপনার মতামত লিখুন

শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধানে এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে সর্বদা সচেষ্ট রয়েছে সরকার -- ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি
0:00 0:00
1.0x
খবরের দর্পন

রোববার, ০২ আগস্ট ২০২৬

শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধানে এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে সর্বদা সচেষ্ট রয়েছে সরকার -- ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:------

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এবং শিশুদের ভবিষ্যৎ ভিত গড়ার মূল কারিগর হলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। বর্তমান সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষকদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে সর্বদা সচেষ্ট রয়েছে। 

শনিবার (১লা আগস্ট) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়ন আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

ড. মোহাম্মদ জালাল উদ্দিন আগামী প্রজন্মের উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সংসদ সদস্য ডঃ জালাল উদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে এবং শিক্ষকদের পেশাগত মান ও মর্যাদা রক্ষায় এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং তাদের সুযোগ-সুবিধা বা সমস্যার সমাধান নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার গুণগত মান বাড়িয়ে একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। স্থানীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষার প্রসার ও শিক্ষকদের অধিকার রক্ষায় সংসদ সদস্যের এ ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য শিক্ষকদের অনুপ্রাণিত করবে।

উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, শিক্ষক তফুরা ইয়াছমিন, আব্দুল বাতেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন