রিপোর্ট, ইসমাইল খান টিটু:---
মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় "জাগ্রত" ৯৬ মতলব উত্তর উপজেলা চাঁদপুর এর অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: আনিসুর রহমান খান জামানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে 'জাগ্রত" ৯৬ বন্ধু মহল।
এক শুভেচ্ছা বার্তায় "জাগ্রত" ৯৬ মতলব শাখার পক্ষ থেকে বলা হয়, মো: আনিসুর রহমান খান জামানের নেতৃত্ব, সততা, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং তরুণদের নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা সংগঠনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে বলে তারা বিশ্বাস করেন।
এ সময় "জাগ্রত" ৯৬ বন্ধু মহল নবগঠিত কমিটির সকল সদস্যদের প্রতিও আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি ঐক্য, মানবিক মূল্যবোধ ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মতলবের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার নতুন নেতৃত্বের হাত ধরে শিক্ষা, সামাজিক সচেতনতা, মানবসেবা, যুব উন্নয়ন ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে। সেই সঙ্গে সংগঠনটি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
পরিশেষে, "জাগ্রত"৯৬ বন্ধু মহলের পক্ষ থেকে সভাপতি মো: আনিসুর রহমান খান জামান এবং নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
আপনার মতামত লিখুন