নিজস্ব প্রতিনিধি:---
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্কর জনকল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ১২ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বলেন, আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় গজরা ইউনিয়নের সার্বিক উন্নয়নে জনগণের সেবক হিসেবে পাশে থাকতে চাই।শাহ আলম লস্কর বলেন, আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে ইনশাআল্লাহ গজরা ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। সেই লক্ষ্যেই আমি আমার ১২ দফা কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরছি।
শাহ আলম লস্করের ১২ দফা কর্মসূচি
১. ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত সম্মানী ভাতা ও সরকারি বেতন জনসাধারণের কল্যাণ এবং ইউনিয়নের উন্নয়নমূলক কাজে ব্যয় করব।
২. প্রত্যেক ওয়ার্ডের স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করব।
৩. প্রত্যেক ওয়ার্ডে স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় মসজিদ, মাদ্রাসা এবং রাস্তাঘাটের উন্নয়নে সার্বিক ভূমিকা রাখব।
৪. প্রত্যেক ওয়ার্ডে সামাজিক ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করব।
৫. গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করব।
৬. ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান করব।
৭. নারীর মর্যাদা রক্ষা এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করব।
৮. কৃষকদের উৎপাদন ও বিপণনে সহায়তা দিয়ে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার চেষ্টা করব।
৯. আইনের শাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক প্রতিহিংসামূলক হয়রানি, মামলা ও হামলা বন্ধে ওয়ার্ডভিত্তিক জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সামাজিক বিচারব্যবস্থা শক্তিশালী করব।
১০. যুগোপযোগী, পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করব।
১১. সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ পর্যায়ক্রমে নাগরিকদের সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা সর্বোচ্চ স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে নিশ্চিত করার চেষ্টা করব।
১২. আগামী প্রজন্মের কোমলমতি শিশুদের পড়াশোনা, মেধা বিকাশ, স্বাস্থ্য সুরক্ষা এবং খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে কাজ করব।
শাহ আলম লস্কর আরও বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
পরিচিতি
শাহ আলম লস্কর চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের রাজুকান্দি গ্রামের বিশিষ্ট সমাজসেবক সুরুজ লস্করের জ্যেষ্ঠ সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি মতলব উত্তর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, ছাত্রজীবন থেকেই আমি জাতীয়তাবাদী আদর্শকে আন্তরিকভাবে ধারণ ও লালন করে আসছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে গজরা ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত ইউনিয়নে পরিণত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন