খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

বগুড়া কারাগারে অসুস্থ সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম জিন্নাহ; উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর, দেশবাসীর কাছে দোয়া চাইল পরিবার

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বগুড়া কারাগারে অসুস্থ সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম জিন্নাহ; উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর, দেশবাসীর কাছে দোয়া চাইল পরিবার

স্টাফ রিপোর্টার:

৩৭-বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফুল ইসলাম জিন্নাহ বগুড়া জেলা কারাগারে আটক থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

জানা গেছে, কারাগারে থাকাকালীন তিনি বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এদিকে, সাবেক এমপি শরীফুল ইসলাম জিন্নাহর দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনায় শিবগঞ্জ ও মোকামতলাবাসীসহ দেশবাসীর কাছে আন্তরিক দোয়ার আবেদন জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

সাবেক এমপির কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার তাসবীর শরীফ সাম্য এক বার্তায় জানান, তাঁর বাবার শারীরিক অবস্থার উন্নতির জন্য সবাই যেন মহান আল্লাহর কাছে দোয়া করেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে এই দোয়ার আবেদন জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বগুড়া কারাগারে অসুস্থ সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম জিন্নাহ; উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর, দেশবাসীর কাছে দোয়া চাইল পরিবার
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বগুড়া কারাগারে অসুস্থ সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম জিন্নাহ; উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর, দেশবাসীর কাছে দোয়া চাইল পরিবার

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

স্টাফ রিপোর্টার:

৩৭-বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফুল ইসলাম জিন্নাহ বগুড়া জেলা কারাগারে আটক থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

জানা গেছে, কারাগারে থাকাকালীন তিনি বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এদিকে, সাবেক এমপি শরীফুল ইসলাম জিন্নাহর দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনায় শিবগঞ্জ ও মোকামতলাবাসীসহ দেশবাসীর কাছে আন্তরিক দোয়ার আবেদন জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

সাবেক এমপির কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার তাসবীর শরীফ সাম্য এক বার্তায় জানান, তাঁর বাবার শারীরিক অবস্থার উন্নতির জন্য সবাই যেন মহান আল্লাহর কাছে দোয়া করেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে এই দোয়ার আবেদন জানানো হয়েছে।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন