প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : মুন্সী জাহাঙ্গীর আলম
চাঁদপুর প্রতিনিধি ||
যুব সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মুন্সী মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন মতলব উত্তর আয়োজিত ‘নিশ্চিন্তপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর প্রথম মেগা সেমিফাইনাল উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নম্বর ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আল-আমিন, নিশ্চিন্তপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সফিউল্লাহ শিকদার, সুলতানাবাদের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আল-আমিন, মতলব উত্তর উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক মোঃ আল-মামুন, দক্ষিণ আফ্রিকা প্রবাসী মোঃ ইয়াছিন শিকদার এবং সিঙ্গাপুর প্রবাসী, সাবেক ক্রীড়াবিদ মোঃ মফিজুল ইসলাম (মফিজ মিয়া)।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন মতলব উত্তর, চাঁদপুরের সভাপতি মোঃ নজরুল ইসলাম টিটু।বক্তারা বলেন, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন