প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী : আশরাফুর রহমান বাবু
||
ফয়সাল খন্দকার, মতলব দক্ষিণ প্রতিনিধি:-------পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৯ ও ৩০ নভেম্বর চাঁদপুরে সমাবেশ ও মিছিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে চাঁদপুর জেলা যুবদল। সভায় নেতারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও কুমিল্লা বিভাগীয় যুবদলের সমন্বয়ক মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ।তিনি বলেন, চাঁদপুর জেলা যুবদলের নবগঠিত কমিটি অত্যন্ত সুন্দর ও দক্ষ হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। কেউ যেন ত্যাগের পরও বাদ না পড়েন, সেদিকে খেয়াল রাখতে হবে।চাঁদপুর জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন আকাশের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় সহ-সমন্বয়ক এজমল হোসেন পাইলট।জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আশরাফুর রহমান বাবু।আশরাফুর রহমান বাবু বলেন, এদেশের মানুষ তাকে গ্রহণ করবে না আমরাও স্বৈরাচার হাসিনাকে শিকলে বেঁধে আনতে চাই। মিথ্যা দিয়ে সত্যকে ঢাকতে পারবেন না।শেখ হাসিনা ভারতের বিশ্বস্ত দাসী এদেশের জনগণ আওয়ামীলীগের মতো সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সোচ্চার আছে, আমাদের দলীয় কোন নেতাকর্মী স্বৈরাচার সন্ত্রাসীদের সহযোগিতা করলে প্রমাণিত হলেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ নাছির উদ্দিন সরকার শাওন।সভায় বক্তারা বলেন, হাসপাতাল ও থানার মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়া কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে তা প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।সভায় চাঁদপুরের বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন