প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
মতলবে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন- ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চেয়েও মানবিক মানুষ হওয়া খুববেশি জরুরী
||
জহিরুল হাসান মিন্টু, মতলব উত্তর:-------শিক্ষার্থীরা এখন শুধু মেধাবী শিক্ষার্থী হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা পাইলট হতে চায়। সর্বোপরি তারা আধুনিক জীবন যাপন তথা অর্থনৈতিক উন্নয়ন চায়। তবে শুধু অর্থনৈতিক উন্নয়ন বা ডাক্তার, ইঞ্জিনিয়ার পাইলট হওয়ার চেয়েও মানবিক মানুষ হওয়া খুববেশি জরুরী। কেননা, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা পাইলটের অভাবে সমাজ কিংবা রাষ্ট্র পিছিয়ে পড়েনি। সমাজ ও রাষ্ট্র পিছিয়ে পড়েছে ভালো মানুষের অভাবে তথা মানবিক গুণাবলী সম্পন্ন মানুষের অভাবে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মতলব উত্তর উপজেলার প্রাচীনতম ও শতবর্ষী ১০০ নং চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে এসব কথা বলেন।স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জামাল হোসেন।স্কুলের সহকারী শিক্ষক ফয়সাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এমএ হান্নান, স্কুল পরিচালনা কমিটির সদস্য নাসির উদ্দিন মাস্টার, চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রহমত পাটোয়ারী, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন প্রধান, চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য তাফাজ্জল হোসেন সরকার, চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আহমেদ হোসেন মিন্টু ও নূরে আলম অপু, চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার, সাংবাদিক মিলন মাহমুদ প্রমূখ।স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা নসরুল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন