প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
তারেক রহমানের ৬২তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবু সাঈদ বেপারী
||
আজ ২০ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী।জন্মদিন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় আবু সাঈদ বেপারী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন