প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি আকাশ ও সাধারণ সম্পাদক বাহারকে আলম সরকারের অভিনন্দন
||
ইসমাইল খান টিটু:---- চাঁদপুর জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার।এক অভিনন্দন বার্তায় আলম সরকার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের নেতৃত্বে চাঁদপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।তিনি আরও বলেন, নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের নেতৃত্বে চাঁদপুর জেলা যুবদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে প্রত্যাশা করি। তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং তাঁদের নেতৃত্বে চাঁদপুর জেলা যুবদল আগামী দিনে সাংগঠনিক কার্যক্রমে আরও অগ্রগতি অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।পরিশেষে, চাঁদপুর জেলা যুবদলের নবনির্বাচিত আংশিক কমিটির সকল নেতৃবৃন্দকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান আলম সরকার।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন