প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
সুলতানাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আমুয়াকান্দা গ্রামে জাহাঙ্গীর আলম মামুনের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ
||
ইসমাইল খান টিটু:---চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪নং সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মামুন ৬নং ওয়ার্ডের আমুয়াকান্দা গ্রামের ঘরে ঘরে গিয়ে দোয়া ও সমর্থন চেয়ে লিফলেট বিতরণ করেছেন।প্রতিদিনের ধারাবাহিক গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, সৌজন্য সাক্ষাৎ এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নিয়ে ব্যস্ত সময় পার করছেন।গণসংযোগকালে জাহাঙ্গীর আলম মামুন গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক সুবিধা নিয়ে তাদের কথা শোনেন। এ সময় তিনি আসন্ন নির্বাচনে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।জাহাঙ্গীর আলম মামুন বলেন,আমি নির্বাচিত হলে সুলতানাবাদ ইউনিয়নের প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। ইউনিয়নের প্রতিটি মানুষের নাগরিক সেবা সহজলভ্য ও হয়রানিমুক্ত করতে এবং স্বল্প সময়ের মধ্যে মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করব।এ সময় তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন