প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে জি এম কাদেরের সঙ্গে জাতীয় পার্টির নেতৃবৃন্দের মতবিনিময়
||
ইসমাইল খান টিটু:------ ঢাকায় ১২ ডিসেম্বর ২০২৬ ইং তারিখে দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করেছেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা, জননিরাপত্তা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের জীবনযাত্রার মান এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। দেশের মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে। গণতান্ত্রিক পরিবেশ, আইনের শাসন, মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।তিনি আরও বলেন, জাতীয় পার্টি দেশের মানুষের কল্যাণ, গণতন্ত্রের ধারাবাহিকতা এবং জাতীয় স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালন করতে চায়। দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে গঠনমূলক আলোচনা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এমরান হোসেন মিয়া, জহিরুল ইসলাম জহির, আরিফ খান, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, ভাইস-চেয়ারম্যান মুস্তাক আহমেদ, আজারুল ইসলাম এবং যুগ্ম মহাসচিব দ্বীন ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় নেতৃবৃন্দ দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও আলোচনা করেন
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন