প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
মতলব উত্তর বাগানবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়ার দোয়া প্রার্থনা--- নির্বাচিত হলে সমঅধিকার ও সুষম উন্নয়নের অঙ্গীকার
||
ইসমাইল খান টিটু:-----চাঁদপুর মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়ার উদ্যোগে ৬ নভেম্বর রোজ শুক্রবার ছোট কিনাচক দক্ষিণপাড়া জামে মসজিদে জুমার নামাজ, মিলাদ ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।দোয়া ও মোনাজাতের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় মহসিন ভূঁইয়া নিজের পরিচয় তুলে ধরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন।এ সময় তিনি বলেন, আমি কাউকে বলব না আমাকে ভোট দিন। আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে অবশ্যই ভোট দেবেন। আমার চেয়েও যদি কোনো প্রার্থী বেশি যোগ্য হন, তাহলে তাঁকেই ভোট দেবেন।মহসিন ভূঁইয়া আরও বলেন, আমি নির্বাচিত হলে বাগানবাড়ি ইউনিয়নের প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করে সমবণ্টনের ভিত্তিতে সেবা দেওয়ার চেষ্টা করব। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার পাশে থাকতে চাই। কোনো এলাকাকে অবহেলিত না রেখে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সার্বিক উন্নয়নে কাজ করব। চেয়ারম্যান নয়, জনগণের সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং সজীব প্রোডাক্টসের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহান সরকার, মোঃমহসিন মিয়া, মোহাম্মদ শামীম ও মোঃ ফারুক।এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মনির হোসেন ভূঁইয়া, মোঃনাদিম ভূঁইয়া, সোলেমান ভূঁইয়া, খালেক ভূঁইয়া, জীবন সরকার, রফিকুল ইসলাম কাকন সরকারসহ দুই শতাধিক মুসল্লি।জুমার নামাজ ও মিলাদ শেষে উপস্থিত সবার সুস্বাস্থ্য ও বাগানবাড়ি ইউনিয়নের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন