প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
নারী উদ্যোক্তাদের সাফল্যের স্বীকৃতি, সম্মাননা পেলেন ৭৫ নারী।
||
ইসমাইল খান টিটু:----নিজেদের মেধা, শ্রম ও উদ্যোগে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা নারীদের স্বীকৃতি ও উৎসাহ দিতে অনুষ্ঠিত হয়েছে নারী উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান। এতে দেশের বিভিন্ন প্রান্তের ৭৫ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। পাশাপাশি চারজন অসচ্ছল নারী উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হয়েছে সেলাই মেশিন।রবিবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর হোটেল মৌরী অডিটোরিয়ামে চাঁদপুরের মতলব উত্তর নারী উদ্যোক্তা সোসাইটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠান নির্মাতা ড. জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।মতলব উত্তর নারী উদ্যোক্তা সোসাইটির সভাপতি শামীমা কবীরের সভাপতিত্বে এবং নারী উদ্যোক্তা সৈয়দা শামীমা সুলতানা হ্যাপির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রোমেনা পারভীন, সহ-সভাপতি শামীমা আক্তার কুসুম, মেলা পরিচালক মাহফুজা আক্তার, মনোয়ারা বেগম পলি ও ফাহিমা সুলতানা পারভীন।অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফলতা ও অবদান রাখায় দেশের ৭৫ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে আর্থিকভাবে অসচ্ছল চারজন নারী উদ্যোক্তাকে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরিতে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।আয়োজকরা জানান, নারীরা শুধু পরিবারের দায়িত্ব পালনে সীমাবদ্ধ নন, নিজেদের দক্ষতা, সৃজনশীলতা ও পরিশ্রমের মাধ্যমে অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের উদ্যোগের স্বীকৃতি প্রদান, নতুন উদ্যোক্তা তৈরি এবং অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এ আয়োজন। এ ধরনের উদ্যোগ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্য নারীদেরও উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন