প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
মাদকমুক্ত সমাজ প্রত্যয়ে আঁধারের আলো যুব সংঘের উদ্যোগে ১৬ দলের টিভি কাপ ফুটসাল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন উদ্বোধনী ম্যাচে ৩-১ গোলে মিলারচর একাদশের জয়, ম্যান অব দ্য ম্যাচ হৃদয়
||
ইসমাইল খান টিটু:---মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজার বালুর মাঠে জমকালো আয়োজনে শুরু হয়েছে ১৬ দলের অংশগ্রহণে টিভি কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬।২ নভেম্বর ২০২৬ ইং তারিখে আঁধারের আলো যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় পশ্চিম রায়েরদিয়া ক্রীড়া সংঘ একাদশ বনাম মিলারচর একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৫০ মিনিটের খেলায় ৩-১ গোলে জয়লাভ করে মিলারচর একাদশ।খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঁধারের আলো যুব সংঘের সদস্য সচিব ও গজরা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. অলিউল্লাহ প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ জিতু।আঁধারের আলো যুব সংঘের সাবেক প্রচার সম্পাদক সুমন ব্যাপারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক সদস্য সানাউল্লাহ প্রধান এবং সদস্য নাসির মুন্সী, হানিফ প্রধান ও রাজীব দর্জিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।উদ্বোধনী খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বিজয়ী দলের মো. হৃদয় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।মাদকের বিরুদ্ধে খেলাধুলাই হোক যুবসমাজের শক্তিঅনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। অথচ মাদক আজ তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদকের কারণে অনেক সম্ভাবনাময় তরুণের জীবন ধ্বংস হচ্ছে, পরিবারে নেমে আসছে অশান্তি। এ অবস্থা থেকে উত্তরণে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সংগঠনের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আয়োজকরা জানান, ১৬ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের মূল লক্ষ্য হচ্ছে তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা।তাদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে গজরা ইউনিয়নে নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং মাদকমুক্ত সমাজ গঠনের আন্দোলন আরও বেগবান হবে।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন