প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
মতলব সূর্য উদয় ক্রীড়া চক্রের কার্যকরী পরিষদ গঠন
||
মোঃ জানিবুল আলম জনি (মতলব দক্ষিণ) :----চাঁদপুর মতলব দক্ষিণে ঐতিহ্যবাহী সূর্য উদয় ক্রীড়া চক্রের কার্যকরী পরিষদ (২০২৬-২০২৮) গঠিত হয়েছে। শনিবার(২৪ অক্টোবর) সন্ধ্যা ৭ ঘটিকায় মনমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। সূর্য উদয় ক্রীড়া চক্র ১৯৯৬ সালে মতলব দক্ষিনে প্রতিষ্ঠিত হয়। যুবসমাজকে মাঠমুখী করতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এই ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়। ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ মরহুম হুমায়ুন কবির প্রধান এবং সাধারণ সম্পাদক ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আজমত খান।সাধারণ সভার সিদ্ধান্তক্রমে এই কমিটির মেয়াদ দুই বছর ঘোষণা করা হয়েছে। ঘোষনা অনুযায়ী এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম সোহেল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মামুনুর রশিদ রাসেল।৩৭ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের অন্যান্য পদে রয়েছেন,,, সিনিয়র সহ-সভাপতি: মো: ওমর ফারুক বিপ্লব সহ-সভাপতি: স্বপন বৈষ্ণব সহ-সভাপতি: মোঃমাসুদুর রহমানসহ-সভাপতি: কামরুল হাসান লিটন মৃধা সহ-সভাপতি: মোহাম্মদ জহির খান সহ-সভাপতি: মো: জানে আলম ফরাজী সহ-সভাপতি:হাসেম তুলন যুগ্ম সাধারণ সম্পাদক: খোরশেদ আলম আমির খান সহ-সাধারণ সম্পাদক: মো: মফিজ খান সহ-সাধারণ সম্পাদক: জিশান আহমেদ মুন্সী সহ-সাধারণ সম্পাদক: হারুন ভূইয়া সাংগঠনিক সম্পাদক: রিয়াজ উদ্দিন সুমন সহ-সাংগঠনিক সম্পাদক: মো: ইব্রাহিম প্রধান ক্রীড়া সম্পাদক: মো: জানিবুল আলম জনি সহ-ক্রীড়া সম্পাদক: রাশেদুল ইসলাম।প্রচার সম্পাদক: বাদশা ফয়সাল কোষাধ্যক্ষ: জাকির হোসেন মুন্সী দপ্তর সম্পাদক: মোতালেব সুমন যুব বিষয়ক সম্পাদক: মো: সাইফুল ইসলাম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: নবীর হোসেন মনির আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট আল মামুন সমাজসেবা সম্পাদক: মো: সাজ্জাদ হোসেন শিপন মিয়াজী আন্তর্জাতিক সম্পাদক: মুরাদ হোসেন খান ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক: কামরুজ্জামান সুমন তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: জোবায়ের রহমান জুয়েল মহিলা বিষয়ক সম্পাদক: উম্মে সালমা কার্যকরী সদস্য: সেলিম কার্যকরী সদস্য: আল মামুন কার্যকরী সদস্য: মাইনুদ্দী প্রধানীয়া কার্যকরী সদস্য: মাইদুল ইসলাম রাসেল কার্যকরী সদস্য: কাওসার মুন্সী কার্যকরী সদস্য: সুমন হোসেন কার্যকরী সদস্য: শিপন তালুকদার কার্যকরী সদস্য: শাহাদাত হোসেন মানিক।নবগঠিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম সোহেল এবং সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ রাসেল যৌথভাবে উক্ত কমিটিতে স্বাক্ষর প্রদান করেন। নতুন কমিটি গঠনের ফলে মতলব অঞ্চলে উদীয়মান খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াঙ্গনের সার্বিক অগ্রতি আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন