প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
মতলব উত্তর গজরায় মাদক প্রতিরোধ পরিষদের মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ভাই বন্ধু একাদশ
||
রিপোর্ট: ইসমাইল খান টিটু:------চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের উদ্যোগে জমজমাট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় অনুষ্ঠিত ফাইনালে আঁধারে আলো ক্রীড়া সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভাই বন্ধু একাদশ।ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আঁধারে আলো ক্রীড়া সংঘ ১০৪ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে ব্যাট করতে নেমে ভাই বন্ধু একাদশ মাত্র ২ উইকেট হারিয়ে ১০ ওভারের মধ্যেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় দলটি।টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। নকআউট পর্বে চারটি ম্যাচ এবং সেমিফাইনালে দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর ফাইনালে মুখোমুখি হয় সেরা দুই দল। ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উভয় দলই দর্শকদের উপহার দেয় উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য ক্রিকেট ম্যাচ।গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের সাধারণ সম্পাদক মহিব উল্ল্যাহ জয়ের সভাপতিত্বে এবং সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিনহাজুল জিতুর সঞ্চালনায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম লস্কর।টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা,সভাপতি সিঙ্গাপুরপ্রবাসী বিশিষ্ট সমাজসেবক খাইরুল ইসলাম মাসুম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ইসমাইল খান টিটু, সংগঠনের সিনিয়র সহসভাপতি মামুন মনির প্রধান এবং সহসভাপতি মো. রিপন প্রধান।টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় দায়িত্ব পালন করেন সংগঠনের সহসাধারণ সম্পাদক মো. সুমন সরকার ও মো. আক্তার প্রধান, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রাসেল, সহসাংগঠনিক সম্পাদক মো. মোফাজ্জল প্রধান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মফিদুল ইসলাম এবং শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ শান্ত প্রধান।প্রধান অতিথি, শাহ আলম লস্কর বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন