প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাহাঙ্গীর আলম মামুনের শুভেচ্ছা
||
ইসমাইল খান টিটু:----শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতলব উত্তর উপজেলা সুলতানাবাদ ইউনিয়নের সনাতন হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রনেতা সুলতানাবাদ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন।এক শুভেচ্ছা বার্তায় জাহাঙ্গীর আলম মামুন বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি বাঙালী ঐতিহ্য , সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার গুরুত্বর্পূণ অনুষঙ্গ।এ উৎসব মানুষের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। জাহাঙ্গীর আলম মামুন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। ঐতিহ্যগত ভাবে এখানে যে কোন ধর্মীয় উৎসবে অন্যান্য আর সকল ধর্মাবলম্বী মানুষও উৎসব মুখর হয়ে ওঠে।জাহাঙ্গীর আলম মামুন শারদীয় দুর্গাপূজার আনন্দ ও উৎসবের আবহে সুলতানাবাদ ইউনিয়নের মধ্যে শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।পরিশেষে সাবেক ছাত্রনেতা চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন, দুর্গোৎসব উপলক্ষে সুলতানাবাদ ইউনিয়ন সহ দেশ ও জাতির সুখ, শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।সঠিক উচ্চারণে সাজিয়ে সুন্দর শিরোনাম দিয়ে নিউজ করে দিতে হবে
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন