প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
বাগানবাড়ি ইউনিয়নকে মাদকমুক্ত করার অঙ্গীকার জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়ার
||
রিপোর্ট, ইসমাইল খান টিটু:------আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া হাপানিয়া কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।পরে মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা ও বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া বলেন, আমি একটি উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে এসেছি। সেই উদ্দেশ্য হলো—আগামী ইউপি নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী। এ জন্য আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করি।জহিরুল ইসলাম মহসিন ভূইয়া বলেন, আমি গত এক বছর ধরে নির্বাচনী প্রচারণায় রয়েছি। প্রতি শুক্রবার কোনো না কোনো মসজিদে জুমার নামাজ আদায় করি এবং নামাজ শেষে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে মহান আল্লাহর কাছে দু’হাত তুলে দোয়া ও ক্ষমাপ্রার্থনা করি। আল্লাহ যেন আমাদের জানা-অজানা সব গুনাহ মাফ করে দেন।জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া আরও বলেন, আগামী ইউপি নির্বাচনে আপনারা যদি আমাকে একবার সুযোগ দেন, তাহলে শিক্ষাকে গুরুত্ব দিয়ে বাগানবাড়ি ইউনিয়নকে মাদকমুক্ত একটি ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।তিনি আরও বলেন, সর্বশেষ আমি আপনাদের কাছে একবার সুযোগ চাই। আমাকে একটিবার সুযোগ দিন। আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই।এ সময় ইউপি সদস্য খোরশেদ আলম, মনির হোসেন, মজনু, সেলিম ভূঁইয়া, কাকন, মোহাম্মদ জীবন, সিয়াম প্রধান, হাপানিয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন