প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
শনিবারের বিক্ষোভ মিছিল সফল করতে জাতীয় পার্টির প্রস্তুতি সভা
||
নিজস্ব প্রতিনিধি:-----ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার: তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী শনিবারের বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে জাতীয় পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার ঢাকায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।সভায় আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় জাতীয় পার্টির আয়োজনে অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিল সফল করতে দলের নেতাকর্মীদের অংশগ্রহণ ও কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শেরীফা কাদের, এমরান হোসেন মিয়া, নাজমা আক্তার, মো. আরিফুর রহমান খান ও নুরুন নাহার বেগম উপস্থিত ছিলেন।এ ছাড়া চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, মো. খলিলুর রহমান খলিল, জাহিদ হাসান, এ এন এম রফিকুল আলম সেলিম, এ এস এম শফিকুল ইসলাম বাবুল, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, আক্তার হোসেন দেওয়ান, আবদুল হামিদ ভাসানী ও হুমায়ুন খান সভায় উপস্থিত ছিলেন।যুগ্ম মহাসচিব সামসুল হক, লিয়াকত হোসেন চাকলাদার, দ্বীন ইসলাম শেখ, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, মিজানুর রহমান মীরু, আব্দুল হান্নান ও শেখ নেয়ামত উল্ল্যাহ নবুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।এ সময় সম্পাদকমণ্ডলীর সদস্য মো. মশিউর রহমান, মোড়ল জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, শেখ সারোয়ার হোসেন, আবু ওয়াহাব, সমরেশ মণ্ডল মানিক, শেখ হুমায়ুন কবির শাওন ও ইঞ্জিনিয়ার জুবায়েরসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় নির্বাহী সদস্য সামছুল হুদা মিয়া, আসাদুজ্জামান খান আসাদ, নজরুল ইসলাম সরদার, জেসমিন নূর প্রিয়াঙ্কা, মাহবুবুর রহমান খসরু, এম এ সাইদ, ওমর ফারুক সুজন, দেলোয়ার হোসেন সাঈদ, অ্যাডভোকেট সাদিকুর রহমান তালুকদার, আব্দুল কুদ্দুস মানিক, মিনি খান, জহিরুল ইসলাম মিন্টু, ফজলুর রহমান বাবু, বহিৃ বেপারী, সেলিম আহমেদ, রাশেদ হাওলাদার ও তামান্না চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।এ ছাড়া জাতীয় ছাত্র সমাজের সভাপতি আল আমিন সরকার, সাধারণ সম্পাদক মো. আরিফ আলী, পল্লীবন্ধু পরিষদের মো. জাকির হোসেন, আরিফুর রহমানসহ জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত দাবিগুলো সামনে রেখে ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠেয় বিক্ষোভ মিছিল সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন