প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
কলাকান্দা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আক্তার হোসেন প্রধানের উঠান বৈঠক সমর্থন ও দোয়া চাইলেন মেম্বার প্রার্থী, আনুষ্ঠানিক সমর্থন জানালেন
||
ইসমাইল খান টিটু:-------চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার প্রার্থী ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি আক্তার হোসেন প্রধানের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।উঠান বৈঠকে আক্তার হোসেন প্রধান স্থানীয় গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, আমি একজন মেম্বার প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি। আপনাদের সমর্থন, ভালোবাসা ও দোয়া কামনা করছি। নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে সাধ্যমতো সেবা করার চেষ্টা করব।তিনি আরও বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, ওয়ার্ডের উন্নয়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।এ সময় উঠান বৈঠকে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন। আক্তার হোসেন প্রধানের বক্তব্য শেষে উপস্থিত এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে তাকে সমর্থন ঘোষণা করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।উঠান বৈঠকটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে। উপস্থিত সমর্থকরা আক্তার হোসেন প্রধানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন