প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সৌদি আরব তাবুক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি সাজু মিয়ার শুভেচ্ছা
||
ইসমাইল খান টিটু:----বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও জাতীয়তাবাদী পরিবারের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরব তাবুক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ সাজু মিয়া।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মোঃ সাজু মিয়া বলেন, বিএনপি বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে রাজপথে সংগ্রাম করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।মোঃ সাজু মিয়া বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রতিটি নেতাকর্মীর জন্য অত্যন্ত গৌরবের দিন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা, বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারম্যান চেয়ারম্যান আরেক রহমান সহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানান তিনি।মোঃ সাজু মিয়া আরও বলেন, প্রবাসে থেকেও জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। একই সঙ্গে তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।সবশেষে তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক এই প্রত্যাশা ব্যক্ত করে দেশ ও প্রবাসের সর্বস্তরের জাতীয়তাবাদী নেতাকর্মীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন