প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির কার্যকরী সদস্য হলেন আলমগীর সরকার
||
ইসমাইল খান টিটু:---চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ আলমগীর সরকার।সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ কমিটির কার্যকরী সদস্য হিসেবে মোঃ আলমগীর সরকারের নির্বাচিত হওয়ায় তাঁর অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও সামাজিক সম্পৃক্ততা কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।সংশ্লিষ্টরা মনে করছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। একই সঙ্গে পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ক্ষেত্রেও তাঁর ভূমিকা কার্যকর হবে।সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে মো. আলমগীর সরকারের ভূমিকা আরও কার্যকর ও ফলপ্রসূ হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।সবার সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণে গড়ে উঠুক শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার চাঁদপুর—এটাই প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন