প্রিন্ট এর তারিখ : ১৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
মতলব উত্তরে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ
||
মতলব উত্তর প্রতিনিধি:-----মতলব উত্তর উপজেলায় জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে মোজাম্মেল (৫০) নামে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ জাকারিয়া (৩২) ও তার বাবা মোঃ অলিউল্লাহ (৬৫) এর বিরুদ্ধে মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোজাম্মেল।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার পশ্চিম লালপুর এলাকার বেরিবাঁধ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম লালপুর এলাকার বাসিন্দা মোজাম্মেলের সঙ্গে একই এলাকার জাকারিয়া ও অলিউল্লাহর জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিভিন্ন সময় উত্তেজনা সৃষ্টি হয়।ঘটনার সময় মোজাম্মেলের চাচাতো ভাই মোঃ জাহিদের সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তদের কথা কাটাকাটি ও মারামারি হয়।জাহিদকে রক্ষা করতে মোজাম্মেল ঘটনাস্থলে গেলে জাকারিয়া ও অলিউল্লাহসহ কয়েকজন তার ওপর হামলা চালান।মোজাম্মেলের অভিযোগ, হামলাকারীরা লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় দা দিয়ে আঘাত করে তার ডান হাতের কনুই ও কব্জিতে কাটা-রক্তাক্ত জখম করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত মোজাম্মেলকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অভিযুক্ত মোঃ জাকারিয়া ও তার বাবা মোঃ অলিউল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার বিষয়ে কোনো ধরনের বক্তব্য দিতে রাজি হননি।এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, এ ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন