প্রিন্ট এর তারিখ : ১২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
স্বপ্ন ডাক্তার হওয়ার, এসএসসিতে জিপিএ-৫ ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী তাহারিন খন্দকারের কৃতিত্ব
||
সুমন আহমেদ:----স্বপ্ন তার ডাক্তার হওয়ার। মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে এগিয়ে চলা মেধাবী ছাত্রী তাহারিন খন্দকার এসএসসি পরীক্ষায় অর্জন করেছে জিপিএ-৫। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে আনন্দের বন্যা বইছে।সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর জানা যায়, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাহারিন খন্দকার কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেছে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী তাহারিন নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম ও শিক্ষকদের দিকনির্দেশনার মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে।তাহারিন খন্দকারের বাবা রিয়াজুল ইসলাম খন্দকার এবং মা রোজিনা আক্তার। মেয়ের এই সাফল্যে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের প্রত্যাশা, তাহারিন ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন আদর্শ চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং মানুষের কল্যাণে কাজ করবে।তাহারিন জানায়, ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। মানুষের সেবা করাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। আমার এই ফলাফলের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অনেক অবদান রয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে আমার স্বপ্ন পূরণ করতে চাই।তাহারিনের শিক্ষকরা জানান, সে একজন মেধাবী, পরিশ্রমী ও নিয়মিত ছাত্রী। পড়াশোনার পাশাপাশি তার মধ্যে ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন রয়েছে। তার এই সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে।তাহারিন খন্দকারের জিপিএ-৫ অর্জনের খবরে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তার স্বপ্নের পথে আরও সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সবাই।ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থীর সাফল্য যেন ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের প্রথম ধাপ এমনটাই প্রত্যাশা পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন