প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
জাতীয় রাজনীতিবিদ আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর ইন্তেকাল-- পরিবারে শোকের ছায়া
||
স্টাফ রিপোর্টার:----জাতীয় রাজনীতিবিদ, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী কালিপুর চৌধুরী বাড়ির কৃতি সন্তান, ১/১১-এর সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং যুবলীগের সাবেক সফল প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ মতলব উত্তর উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে ১/১১-এর সময় সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে তিনি দক্ষতা, সাহসিকতা ও বিচক্ষণতার পরিচয় দেন।মরহুমের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর কর্মময় জীবন ও সাংগঠনিক অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়েছে।শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়েছে, তিনি যেন আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন। আমিন
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন