প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
দোয়া, গণসংযোগ ও উন্নয়নের অঙ্গীকারে বাগানবাড়ীতে মহসিন ভূঁইয়া; ইউনিয়নবাসীর সমর্থন কামনা
||
ইসমাইল খান টিটু:-----আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ২ নম্বর বাগানবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া জনসম্পৃক্ততা ও গণসংযোগ কার্যক্রম অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ জুলাই ২০২৬) তিনি রায়েরকান্দি পাটোয়ারীবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে ইউনিয়নবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, দেশ ও জাতির কল্যাণ এবং আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে মহসিন ভূঁইয়া বলেন, আমি আপনাদেরই সন্তান। আপনাদের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আপনারা যদি আমাকে নির্বাচিত করে একবার সেবা করার সুযোগ দেন, তাহলে বাগানবাড়ী ইউনিয়নের প্রতিটি গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে একটি আধুনিক, শিক্ষিত ও সচেতন সমাজ গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া আরও বলেন, আমি জীবনে কখনো একটি সিগারেটও হাতে নিইনি। তাই আমি চাই আমাদের বাগানবাড়ী ইউনিয়নের তরুণ প্রজন্ম মাদকের অভিশাপ থেকে মুক্ত থাকুক। জনগণ আমাকে দায়িত্ব দিলে এই ইউনিয়নকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও বাল্যবিবাহমুক্ত আদর্শ ইউনিয়নে পরিণত করতে সর্বশক্তি দিয়ে কাজ করব। উন্নয়নের সুফল যেন ইউনিয়নের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেটিই হবে আমার প্রধান লক্ষ্য।তিনি বলেন, আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের সেবা করার মানসিকতা নিয়ে আপনাদের দ্বারে এসেছি। আপনাদের সন্তান হিসেবে আমার যোগ্যতা, সততা ও আন্তরিকতার মূল্যায়ন করে আগামী নির্বাচনে আমাকে সমর্থন ও ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন এটাই আমার বিনীত প্রত্যাশা।দোয়া ও মোনাজাতে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের মুসল্লি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং মহসিন ভূঁইয়ার সমর্থকরা। এ সময় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, শান্তি-শৃঙ্খলা ও দেশ-জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।স্থানীয়দের মতে, নির্বাচনের আগমুহূর্তে মহসিন ভূঁইয়ার এ দোয়া মাহফিল ও জনসংযোগ কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। উপস্থিত অনেকেই তাঁর উন্নয়ন পরিকল্পনা ও সামাজিক অঙ্গীকারের প্রশংসা করেন এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত বাগানবাড়ী ইউনিয়ন গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন