প্রিন্ট এর তারিখ : ২৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
ছেংগাচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জজ আর নেই
||
নিজস্ব প্রতিবেদক:চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগাচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জজ আর নেই। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাত ১০টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রফিকুল আলম জজ দীর্ঘদিন ধরে ছেংগাচর পৌরসভার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অবদান রাখেন। তাঁর মৃত্যুতে মতলব উত্তরসহ পুরো চাঁদপুর জেলায় শোকের ছায়া নেমে এসেছে।তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।মরহুম রফিকুল আলম জজের মৃত্যুতে স্থানীয় বাসিন্দারা একজন অভিজ্ঞ জনপ্রতিনিধি ও জনদরদী ব্যক্তিত্বকে হারানোর শোক প্রকাশ করেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবন ও জনকল্যাণমূলক অবদান ছেংগাচর পৌরবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন