প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন সভাপতি জামান খান, সম্পাদক সুজন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন
||
ইসমাইল খান টিটু:----সামাজিক উন্নয়ন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং মানবকল্যাণে কাজ করার প্রত্যয়ে মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১৭ জুলাই অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়। নতুন কমিটিতে মো. আনিসুর রহমান খান জামান সভাপতি, ছিয়ান আহমেদ সুজন মিয়াজী সাধারণ সম্পাদক এবং ইঞ্জি. জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।এছাড়া কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ইঞ্জিনিয়ার আনিসুর রহমান। সহ-সভাপতি পদে রয়েছেন রতন ঢালী, মাজারুল ইসলাম জুয়েল, আবুল হাসেম বিদ্যুৎ মোল্লা, মোহাম্মদ মাসুদ রানা, নাসির উদ্দিন সিকদার ও ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন সুমন। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রাফি ও মোহাম্মদ নজরুল ইসলাম বেপারী। সহ-সাংগঠনিক সম্পাদক বিএম অভি তালুকদার, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন জমির, সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক হুমায়ূন আহমেদ বারেক, তথ্য বিষয়ক সম্পাদক সজীব আহমেদ সরকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ সোহাগ, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মকবুল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গোলাম মাহবুব চৌধুরী, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোবারক হোসেন মামুন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নাইমুর রহমান শাহীন, শিক্ষা বিষয়ক সম্পাদক জমির সরকার, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক সজীব আহমেদ, দপ্তর সম্পাদক এসএম সিহাব, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. হামিদুর রহমান ফয়সাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল সায়াদি সিউল, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন লিওন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মনিরুল হক টিপু, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মাহাবুব আলম, কৃষি বিষয়ক সম্পাদক এমদাদ হোসেন খোকন এবং মহিলা বিষয়ক সম্পাদিকা নুসরাত জাহান সিমু নির্বাচিত হয়েছেন।এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাসুদুর রহমান, মোহাম্মদ পারভেজ মোশারফ, সার্জেন্ট (অব.) মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ সরকার, নুরুল আমিন লিটন মিয়াজী ও বেলাল ঢালী।নবনির্বাচিত সভাপতি মো. আনিসুর রহমান খান জামান বলেন, সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে সমাজকল্যাণ, মানবসেবা ও যুব উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে আমরা আন্তরিকভাবে কাজ করব।সাধারণ সম্পাদক ছিয়ান আহমেদ সুজন মিয়াজী বলেন, যুবসমাজকে দক্ষ, সচেতন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. জাকির হোসেন বলেন, সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করে ঐক্যবদ্ধভাবে সমাজের উন্নয়নে কাজ করতে আমরা বদ্ধপরিকর।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন